জীবন পরিবর্তন করতে হলে... মাঠে কঠোর পরিশ্রম করেন। সাথে একটুখানি মগজ কেও কাজে লাগান। ফেইসবুকের মাঠে নয় ,জীবনের মাঠে। মানুষ বাঁচে আশায়, আমিও আছি সময়ের অপেক্ষায়, সফলতা আসবেই (ইনশাল্লাহ্)। ব্রিটিশবিজ্ঞানী জনডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্বোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। তাঁর পিতা ছিলেন একজন সামান্য তাঁতি। কিন্তু নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত এটমিকথিওরি আবিষ্কার করেন। লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, ‘যখন কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তোমার সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। ‘মার্কিন বেসবল খেলোয়াড় বেবরুথ বলেছেন, যে পরিশ্রম করতে জানে তাকে হারানোর সাধ্য কারো নেই। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন। আরেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুস প্রথম জীবনে কেরানি ছিলেন। আন্ডরু কার্নেগি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরবর্তীকালে তিনিই আমেরিকার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। টমাস আলভা এডিসনকে ছেলেবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত। কঠোর পরিশ্রমের ফলে গ্রামোফোন, ভিডিওক্যামেরা, বৈদ্যুতিক বাতিসহ শতশত আবিষ্কার করে পৃথিবী খ্যাত হয়েছেন। বিস্ময়কর ফুটবলার লিওনেল মেসি এক সময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। অথচ কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিশ্ববিখ্যাত ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করতে পেরেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব। যারা কঠোর পরিশ্রমী, সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন। পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতীব করুণ হয়। প্রবাদ আছে—অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষেরা সকলের কাছে নিগৃহীত হয়। কোনো কাজে সফলতা লাভ করতে না পেরে সমাজের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে।
Contact Information:- www.facebook.com/azad.hossainwadud ( Email -azadhossain57@yahoo.com ) Cumilla,Bangladesh.
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Free Download only for You 😊😊 Microsoft office / MS Office Key in here ...
-
প্রশ্ন: কিভাবে কম্পিউটার ও ল্যাপটপ সম্পূর্ণ সরঞ্জাম তথ্য জানা যায়। উত্তর:- ১/ সর্বপ্রথম কম্পিউটার RUN অপশন টি ওপেন করুন । ২/ ...
-
নতুন ব্যবসা শুরুর প্রস্তুতি নিন এভাবে... নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে অভিনন্দন। নতুন ব্যবসার উত্তেজনা প্রশমন করে এবার কাজে ...